1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয় : ভোক্তা অধিকার

দৈনিক সেরাকন্ঠ
  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফেসবুকে ছড়িয়ে পড়া‘সরকারের বাজার মূল্যতালিকা’ সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের অনুরোধক্রমে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্যতালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদফতরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদফতরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হয়, আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর গোশত ৬৫০ টাকা, খাসির গোশত ৮০০ টাকা ও ব্রয়লার মুরগির দাম ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি। এ দামের বেশি চাইলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তটি সঠিক নয়। আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD