1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শাল্লায় পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রির্পোটার
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বাজার ও কলেজ গেইট প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পশ্চিম পাশের মাঠে প্রতীকী ধান কাটার আয়োজন করা হয়, যা গ্রামীণ ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উপস্থিত সকলের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD