গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কার্যক্রম সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সমিতির সভানেত্রী ও নারী নেত্রীদের জন্য আয়োজিত তিনদিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন” প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মতিউর রহমান খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিবিএফ সুনামগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক নিরঞ্জন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক (পিডিবিএফ) মোঃ মতিউর রহমান খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গ্রামীণ সমাজে টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও সমাজের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply