কাব শিশুদের অনেক প্রত্যাশার বার্ষিক কাব হলিডে ও কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আজ শনিবার(২০ সেপ্টেম্বর) পৌরসভার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েবার্ষিক কাব হলিডে ও কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হিন্দোল বারী,প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল সম্পাদক শাহ নেওয়াজ আলী মির্জা,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা সম্পাদক সেলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রাংগুনিয়া উপজেলা কমিশনার সুমন শর্মা।
মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিট লিডার ও দিনব্যাপী কোর্সের কোর্স লিডার লিটন বড়ুয়ার সার্বিক তত্বাবধানে বার্ষিক কাব হলিডে ও কাব কার্নিভাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) লতিকা রত্নম মান্না, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা কাব লিডার এনামুল হক, আনন্দ কুমার বড়ুয়া, ফরহাদ হোসেন, কাব লিডার বিধান কুমার দেওয়াজী, মোরশেদ আলম,শম্ভু কান্তি বিশ্বাস, টুটন দাশ গুপ্ত, লেয়াকত আলী, ইমাম শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন রোভার ও অভিভাবক বৃন্দ।
সকাল ৯:০০ টায় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে রাজার ঘোষণার মাধ্যমে কাব কার্নিভাল শুরু হয়ে আলোচনা সভা,সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply