1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মোরেলগঞ্জে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ই এপ্রিল শুক্রবারে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার ত্রিদীপ সরকার, অধ্যাপক-সুপদ রায়, শিমুল বিশ্বাস, সহকারী শিক্ষক-বিদ্যুৎ কুমার হাওলাদার প্রমুখ।

বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে – এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাফিন (প্লান্ট মনিটর), সাবিত আল মাহি (প্লান্ট ডক্টর), সিনিয়র গ্রুপে-সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সারা বিশ্বাস (থার্মো কার্বন সলিউশন) এবং বিশেষ গ্রুপে- আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের- ইসরাত জাহান নাদিয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন।
এছাড়াও বিভিন্ন প্রকল্পে- খালিদ আহসান-আমতলী কামিল মাদ্রাসা, মাহফুজুর রহমান-লতিফিয়া কামিল মাদ্রাসা, মাহমুদুল ইসলাম- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সাথী আক্তার- রওশন আরা ডিগ্রী কলেজ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। কুইজে সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের রুকাইয়া জাহান লিসা (প্রথম), রূপকথা ঘোষ (দ্বিতীয়), সুষ্মিতা হালদার (তৃতীয়), জুনিয়র গ্রুপে- এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের অর্নব ভৌমিক (প্রথম), মোঃ রাইয়ান ইসলাম (তৃতীয়), দৈবজ্ঞহাটী বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের আসিম ফারহান (দ্বিতীয়)। বিজ্ঞান বিষয়ক বক্তৃতায়-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শাহরিয়ার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়) রুকাইয়া জাহান লিসা (তৃতীয়), বিজ্ঞান অলিম্পিয়াডে-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের-সুষ্মিতা হালদার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়), রূপকথা ঘোষ (তৃতীয়), রুকাইয়া জাহান লিসা (চতুর্থ), সানজিদা (পঞ্চম), জুনিয়র গ্রুপে – এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের- মোঃ রাইয়ান ইসলাম (প্রথম), অর্নব ভৌমিক(দ্বিতীয়), তাসিন আহসান (তৃতীয়), সৌরভ দাস (চতুর্থ), আমতলী কামিল মাদ্রাসার- খালিদ আহসান (পঞ্চম) স্থান অধিকার করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক- জাকির হোসেন রিয়াজ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD