আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় অক্সিজেনস্থ এক রেষ্টুরেন্টে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ৭ অক্টোবর রমনা সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাশিস প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি মোঃ হোসাইনুল ইসলাম মাতব্বর। প্রধান বক্তা ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি উপাধ্যক্ষ মোঃ নুরুল আলম রাজু। উদ্বোধক ছিলেন বাকশিস জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি,সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বাশিস-কেন্দ্রীয় কমিটি ও পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু।
বাশিস উত্তরজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক মোঃ মোবারক আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তরজেলার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার প্রতিনিধি গণ।
বক্তারা বলেন,শিক্ষকতা পেশা মহান ব্রতি। বাশিস শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ যুগপথ আন্দোলনের পথিকৃত সংগঠন। অধ্যক্ষ সেলিম ভূইয়া ও জাকির হোসেনের নেতৃত্বে জাতীয়করণের দাবীতে আগামী ৭অক্টোবর রমনার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে আহবান জানান।
উল্লেখ্য এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য রাখবেন ও প্রধান বক্তা থাকবেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply