1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শাল্লায় জোরপুর্বক রেকর্ডিয় জায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে

স্টাফ রির্পোটার
  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

​সুনামগঞ্জের শল্লা উপজেলায় পাউবো’র আওয়াতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধের স্থায়ী বাঁধ নির্মাণে নানা দুর্নীতি ও অনিয়ম চলছে। এছাড়াও কৃষকদের রেকর্ডিয় ফসলী জমির উপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এনিয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অসহায় দুটি ভুক্তভোগী কৃষক পরিবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন।

শনিবার সন্ধ্যা ৭টায় এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিকলু তালুকদার ও মৃদুল দাস অভিযোগ করেন, ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নুনা টেডার্স শাল্লা উপজেলায় ফসল রক্ষার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করছে। দরপত্রের ডিজাইন মোতাবেক কাজ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের সুবিধার্থে কৃষকদের রেকর্ডিয় বোরো ফসলী জমির উপর দিয়ে জোরপূর্বক স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এনিয়ে প্রতিবাদ করলেও উল্টো স্থানীয় কয়েকজন লোকের মাধ্যমে হুমকি ধমকি দিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১৯ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে ১ বছর কাজ বন্ধ থাকে এবং আমাদের জমির উপর দিয়ে কোনো কাজ করা হবে না বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু ১বছর পেরিয়ে গেলে পুনরায় আবার আমাদের রেকর্ডিয় জায়গার উপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণ করা হচ্ছে। তাই আমাদের শেষ ভরসার জায়গাটুকু বাঁধ নির্মাণে নিয়ে গেলে আমরা নি:স্ব হয়ে যাব।  ভুক্তভোগীদের দাবি, বাঁধটি পাড় ঘেঁষে না করে কৃষকের জমির ওপর দিয়ে করায় তা যেমন অপরিকল্পিত, তেমনি সাধারণ কৃষকের জন্য ক্ষতিকর। 

শাল্লা উপজেলা পাউবো’র উপ সহকারি প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, স্থায়ী বাঁধ নির্মাণে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো কাজ করা যাবে না। তবে এই বিষয়ে আমার কেউ জানায়নি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD