1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শাল্লায় নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরো ধান কর্তন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াষ চন্দ্র দাস।
সভায় বক্তারা অতিরিক্ত পানি জমে থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সমস্যা, জ্বালানি (পেট্রোল/ডিজেল) সংকটসহ ধান কর্তন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, সাংবাদিক বকুল আহমেদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় ধান কর্তনের সার্বিক প্রস্তুতি, যান্ত্রিক সুবিধা বৃদ্ধি, কৃষকদের সমস্যা সমাধান এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD