1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মুরাদনগরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য মেলা। অদ্য ২৭ জুলাই ২৩’ বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস।

সাংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলা আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

শিক্ষক জামাল উদ্দিন ও শারমিন ফাতেমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর সাহিত্য পরিষদের সমন্বয়ক কবি এম এ আলীম।

এ সময় মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার সহ উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মুরাদনগর শিল্পকলা একাডেমির পরিচালক আনিসুর রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

দৈনিক সেরাকন্ঠ/আশরাফ/ ২৭ জুলাই ২৩

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD