1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নবাগত ওসি মোহাম্মদ সোহেলের সঙ্গে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দুর্গম হাওরবেষ্টিত শাল্লা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

দীর্ঘ প্রায় এক মাস পর গত ২০ আগস্ট শাল্লা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ সোহেল। যোগদানের পর তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি মোহাম্মদ সোহেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শাল্লা থানার বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন—দৈনিক মানবজমিনের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক আমার দেশ-এর সাংবাদিক পাভেল আহমেদ, দৈনিক সোনালী সিলেটের প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আমির হোসাইন, দৈনিক সিলেট জার্নাল ও জনবাণীর প্রতিনিধি নাসির সুলতান, দৈনিক পল্লী বাংলা এর প্রতিনিধি জেসমিন খাতুনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য, ওসি মোহাম্মদ সোহেল এর আগে দেশের বিভিন্ন থানায় থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD