1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

প্রতিষ্ঠানের পাশে বেহাল সড়ক সংস্কার : স্বস্তি ফিরছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর

স্টাফ রির্পোটার
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ শুরু করেন, যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও আলোর দিশারী ব্লাড আইকন বানিয়াচং এর সভাপতি মাওলানা ইমরান আহমদ উসমানী। কাজে সাথে ছিলেন মুহাম্মদ তাজু মিয়া, শুয়েব মিয়া, আরমান আহমদ, মাহিন মিয়া ও মারজান মিয়া। জনসাধারণের চলাচল ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে সড়কটির সংস্কার করা হচ্ছে। (২৬আগস্ট২০২৬) বুধবার মেরামত কাজ শুরু হয়।

বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত সড়কটির আশপাশে রয়েছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজমুল হাসান জাহেদ একাডেমি, কামালখানী মাদরাসা, ব্র্যাক অফিস ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙ্গাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাপ্রত্যাশীদেরও দুর্ভোগের শিকার হতে হয়।

এ অবস্থায় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সড়কটির মেরামত কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। দ্রুত ও টেকসইভাবে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।

আল্লাহ তায়ালা যেন আজীবন দ্বীন ও সমাজের কাজ করার তাওফিক দান করেন। আমীন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD