1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

‎রাঙ্গুনিয়ায় ধানক্ষেত থেকে বিক্রয়কর্মীর লাশ উদ্ধার

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া এলাকার নয়ন আচার্য্য (৩৬) নামে এক যুবক নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নয়ন আচার্য্য রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে রাত আড়াইটার দিকে রানীরহাট-রোয়াজারহাট সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে যান ঘটনাস্থলে।

নিহত যুবক ইউনিয়নের উত্তর পারুয়া বসাক পাড়ার মৃত ননী গোপাল আচার্য্যের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন বলে জানা গেছে।  সে রানীরহাট এলাকায় একটি সিগারেট কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে অবহিত করা হয়েছে।  এবিষয়ে কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে লাশের সৎকার করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD