নিখোঁজ সংবাদ
নাজিব মাহফুজ সিয়াম নিখোঁজ।
আজ মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) বিকাল ৪টায় হাটহাজারী কলেজ গেইট এলাকার পৌর সদরস্থ কনক ক্লাবের বিপরীতে জোবায়ের ম্যনশনের বাসিন্দা নাজিব মাহফুজ সিয়াম আসরের নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে এখন (রাত দশটা) পর্যন্ত বাসায় ফেরেনি।
তার বয়স ১২ বছর,শরীরের গঠন মাঝারী, গায়ে হাফ হাতা কালো গেঞ্জি,পরনে ট্রাউজার ছিল,সে অতিশান্ত স্বভাবের ছেলে। সে কাচারী সড়কের সানপ্লাওয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ভরণছড়ি এলাকার পল্লী চিকিৎসক খায়রুল আলমের ছেলে।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিমোক্ত নাম্বারে 01820300363 যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার। এবিষয়ে হাটহাজারী মডেল থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে।
<
Designed by: Sylhet Host BD
Leave a Reply