1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার ফাতেহায়ে এয়াজদাহুম

বার্তা সম্পাদক
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটায় রাজানগর হালিমপুর আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে ফাতেহায়ে দাহুম অনুষ্ঠিত হয়।

‎মাদরাসার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,দানবীর ও সমাজসেবক আবু নাছের টিপু। প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী।বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ রাহাত উল্লাহ, ইউছুপ মাতবর,প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল ইসলাম,  মাওলানা হারুনুর রশিদ, হাফেজ আনোয়ার,রানিরহাট সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন।

‎মাদরাসার সুপার মাওলানা মহিউদ্দিন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়াকিল আহমদ বাঙাল,সৈয়দ বাহাদুর,মোঃ জমির উদ্দিন,সৈয়দ জাবের,নাজিম দুলাল,সৈয়দ এমরান,জয়নাল আবেদিন জনি,শিক্ষিকা রাশেদা বেগম,রোকেয়া বেগম ও অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, গাউসে পাকের আদর্শকে ধারন করে সত্যবাদী হয়ে জীবন পরিচালনা করা প্রত্যেকের উচিত।

‎পরে মাদরাসার নিজস্ব জায়গায় বিশিষ্ট দানবীর আবু নাছের টিপুর তত্বাবধানে পড়ালেখার সুবিধার্থে একটি বিল্ডিং নির্মাণ করার ঘোষণায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করে মাদরাসা কর্তৃপক্ষ। সকল শিক্ষার্থীকে দুইশত ঔষধী,ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।

‎পরিশেষে মিলাদ, কিয়াম, দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD