আল্লামা আমিন উদ্দীন [রহ.] স্মৃতি বিজড়িত, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়ার ১৪৪৪-৪৫ হিজরী ২০২৩-২৪ ঈসায়ী শিক্ষাবর্ষের ‘ইফতিতাহী দরস প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
অদ্য ১০ মে ২৩’ বুধবার, জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর সভাপতিত্বে ও জামিয়ার শিক্ষক মাওলানা বশির নুমানীর সঞ্চালনায় নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সুনামগঞ্জ জেলার শীর্ষ আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য ময়মুরুব্বিয়ান শিক্ষাবিদ ও অভিভাবক ও জামিয়ার সকল শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানে জামিয়ার নবনিযুক্ত শিক্ষাসচিব মাওলানা শেখ ফরিদ আহমদ ইমরান বক্তব্যে তা’লীমাত সক্রান্ত নীতিমালা উপস্থাপন করেন এবং যুগ সচেতন আদর্শ তালিবুল ইলম হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। তিনি তাঁর বক্তব্যে আবাসিক নীতিমালার পাশাপাশি ছাত্রদেরকে ইলমে-আমলে উন্নতি সাধনে অনুপ্রাণিত করেন।
জামিয়ার সর্বোচ্ছ শিক্ষাস্তর তাকমিল ফিল হাদীস জামাতের বুখারী শরীফের ইফতেতাহী দরস প্রদান করেন জামিয়ার দক্ষ মুহতামিম আল্লাম আমিন উদ্দীন [রহ.]-এর সাহেবজাদা শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল্লাহ আমিনী।
দরস প্রদানকালে শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল্লাহ আমিনী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এ শিক্ষাবর্ষে আমরা আমাদের জামিয়ায় অভিজ্ঞ আসাতিযায়ে কেরাম নিয়ে তালিমাতসহ সকল বিভাগকে সু-বিন্যস্ত ও সুন্দর পরিকল্পনা নিয়ে শিক্ষাবর্ষের অগ্রযাত্রা। সকল বিভাগের নীতিমালা আদায়ের প্রতিশ্রুতি নিয়ে সকলের নিয়তকে পরিশুদ্ধ করে এখলাছ ও লিল্লাহিয়াতের সাথে আমাদেরকে চলতে হবে।
তিনি বলেন, ইমাম বুখারী রহ. অসংখ্য হাদিস থেকে নিয়তের হাদিস দিয়ে কিতাব শুরু করে ইংগিত করেছেন যে, সবকিছুর পুর্বে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply