সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও নতুন বছরের প্রথম দিনে একযোগে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৭৪ হাজার শিক্ষার্থী। সোমবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ মডেল একাডেমিতে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়।
এ সময় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো.নাহিদ মাহমুদ, অধ্যাপক গফফার হাওলাদার, অধ্যাপক ওয়াদুদ হাওলাদার, শিক্ষক ইসরাত জাহান, সারমিন আক্তার বক্তৃতা করেন।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৩৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ চলছে।
দৈনিক সেরাকন্ঠ/ আশরাফ/ ০১/০১/২৪’
Designed by: Sylhet Host BD
Leave a Reply