সাজ্জাদ বিন লালঃ
পৃথিবীটা খুব জটিল জায়গা। চারিদিকে মিথ্যের চাদর বিছানো। সত্যটাকে খুঁজে নেয়া খুব কষ্টকর। সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, জয়-পরাজয়, আশা-ভালোবাসা নিয়ে মানব জীবন।
বন্ধু শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। আজ ৮ আগস্ট, বিশ্ব বন্ধু দিবস। তবে এও ঠিক, বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো বয়সসীমা নেই।
সমবয়সীরাও যেমন বন্ধু হতে পারে, তেমনি বয়সে ছোট-বড়রাও বন্ধু হতে পারে। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়। বন্ধু দিবসের পরিকল্পনা ও উৎপত্তি হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেখানে ১৯১৯ সালে সর্বপ্রথম আগস্ট মাসের প্রথম রোববার ‘বন্ধু দিবস’ হিসেবে পালন করা হয়েছিল।
মানব জীবনকে ধন্য করতে সত্য ও সুন্দরের পক্ষে অবস্থান করাই শ্রেয়। আমার অবস্থানও তাই। জীবনে চলার পথে অনেকের সাথে বন্ধুত্ব হয়। কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত পৃথিবীতে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই দুস্কর।
মনের সঙ্গে মনের মিল হলেই শুধু সত্যিকারের বন্ধুত্ব হয়। বন্ধুত্বে অহংকার ও হিংসার স্থান নেই। ‘বন্ধুত্ব’ এমন একটা বিষয়, যা অনেক ক্ষেত্রে জীবনের চেয়েও দামি হয়ে দাঁড়ায়। এমন নজির পৃথিবীতে বহু আছে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যাতে এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু না জেনে বুঝেও আগুনে ঝাঁপ দিতে পারে।
উপলব্ধি করার মত মন আর অনুভব করার মত উদার হ্নদয় ক’জনের আছে। তবে বর্তমানে সংখ্যা অনেক কম। তবে সারা দিনের কর্মব্যস্ততা শেয়ার করার জন্য একটি বন্ধু এখনো আছে। আর এই (U) কে ঘিরে রয়েছে হাজারো নি:স্বার্থ ভালোবাসা। লর্ড বায়রনের মতে, বন্ধুত্ব হলো নি:স্বার্থ ভালোবাসা ।
বন্ধুত্ব কথাটা খুব ছোট হলেও তার কোন আকার আয়তন, প্রস্থ ও ভেদ নেই, গভীরতা আকাশ সমান বিশাল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা একা নই। চলার পথে বন্ধুর রাস্তাগুলো বন্ধু ছাড়া চলা প্রায় অসম্ভব।
আর বন্ধুহীনা জীবনটা কেমন তা সেই বুঝতে পারে। মানব জীবনটা খুবই ক্ষণস্থায়ী। একটি সুন্দর, স্নিগ্ধ, নির্মল সম্পর্ক গড়ে তোলা খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ আর এটা ভেঙ্গে ফেলা ক্ষণিকেই যথেষ্ট। তাই বলা যায়- বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে মাটি লেখার মত সহজ, আর বন্ধুত্ব রক্ষা করা পানির উপর পানি দিয়ে টানি লেখার মত কঠিন।
কথায় আছে না বিপদে বন্ধুর পরিচয়। সবার জীবনে ভালো বন্ধু মেলে না, তৈরী করে নিতে হয়। তাই শুধু বন্ধু হলেই হবে না, তাকে প্রকৃত বন্ধু হতে হবে। বন্ধুত্ব এমন একটা জিনিস যা কখনো টাকা দিয়ে কিনতে পারা যায় না। বন্ধুত্বের সম্পর্ক হতে হবে হাত ও চোখের মত, হাতে ব্যাথা লাগলে যেমন চোখ দিয়ে পানি পড়ে তেমনি চোখে কিছু পড়লে খুব দ্রুত হাত চোখে চলে চায়।
তবে অনেক সময় বন্ধুদের মাঝে ভুল বুঝাবুঝি হয়, তবে তাও ক্ষনিকের জন্য। শত রাগ অভিমানের পর ও বন্ধুর সাথে দেখা হলে, “কিরে কেমন আছিস শুনলেই রাগ অভিমান সুদূরে পালায়। বন্ধুত্বে ও ফাটল ধরে, কিন্তু সে ফাটল বেশিক্ষণ থাকে না।
গোলাপের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে গোলাপ একটা সময় নষ্ট হয়ে যায় কিন্তু খাঁটি বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। প্রকৃত বন্ধুত্ব বেঁচে থাকে যুগ যুগ ধরে।
বন্ধুর অন্তর আর আমার অন্তর সে তো একই। বন্ধু যদি সকাল হয়, আমি সেই সকালের শিশির। তাইতো বলতে ইচ্ছে করে; আমার কাছে বন্ধু মানে এমন একজন কেউ- তীব্র তাপে মরুর মাঝে শীতল জলের ঢেউ, বন্ধু তুমি পেলে ব্যথা কথা কিংবা কাজে, কষ্ট কভু রেখো নাকো তোমার মনে মাঝে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply