1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শাল্লায় ৪ বছরের শিশুকে  ধর্ষণের চেষ্টা 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
  • বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় খাবারের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানা লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন (২৫) তার পাশ্ববর্তী বাড়ির ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে ।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ১১ জুন(মঙ্গলবার) দুপুরে বাড়ির পাশে কয়েকজন শিশু খেলা করছিলো। হঠাৎ লম্পট তোফাজ্জল হোসেন তাদের সবাইকে দোকান থেকে খাবার দিবে বলে তার ভাই আল আমিনের ঘরে ডেকে নেয় এবং ঘরে প্রবেশের পর দরজা জানালা বন্ধ করে মুখে হাত চেপে ওই শিশুকে ধর্ষণের সর্বাত্মক চেষ্টা করে। এ সময় শিশুটির মা শিশুটিকে খোঁজতে থাকলে সাথে থাকা শিশুরা ওই ঘরের ভেতরে  আছে বলে জানায়। তখন মা শিশুটির কাছে গেলে শিশুটি কান্না শুরু করে। শিশুটির মা বাচ্চার অবস্থা খরাপ দেখে তারা বাবাকে খবর দিলে তিনি মেয়েকে ওই ঘর থেকে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

এবিষয়ে অভিযুক্ত তোফাজ্জলের বাবা আব্দুর রহমানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি দায় স্বীকার করে বলেন, আমি অনেক চেষ্টা করেছি বিষয়টা সামাজিক ভাবে শেষে করার। আমি তাদের হাতে পায়ে ধরেছি। কিন্তু তারা কোনভাবেই রাজি হয়নি।

ভুক্তভোগীর (শিশুটির) চাচা জানান, আমার ভাতিজির সাথে যে জুলুম হয়েছে তার বিচার চাই। ইতিপূর্বে ওই আঃ রহমানের আরেক ছেলে এরকম আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে। তবে দুঃখের বিষয় স্থানীয় দুয়েকজন প্রভাবশালী বিষয়টা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সুমন আহমদ জানান, আমাদের মেডিকেল অফিসার ডাক্তার উমর ফারুক ও আমি ছিলাম ডিউটিতে। শিশুটির লজ্জাস্থান ফোলা ছিলো এবং সেখানে ব্যথা অনুভূত হচ্ছিল। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের চেষ্টার আলামত পেয়েছি। শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।

এ ঘটনায় শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD