রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পারভেজ মোশারফ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছে।
আজ চট্টগ্রাম আদালতে মামলার শুনানিতে মহামান্য চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট একটি মামলার নিষ্পত্তি ও অন্য মামলায় জামিন মঞ্জুর করে। উল্লেখ্য গত শুক্রবার পারভেজ মোশারফ (৩৫) এর বিরুদ্ধে দুইটি গ্রেফতারী পরোয়ানা থাকায় রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে এডভোকেট কামাল হোসেন চৌধুরী বলেন, ২০১৩ সালে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলাটি নিস্পত্তি হয়। এবং ২০২২ সালের দায়েরকৃত ৩২৬ ধারার মামলায় জামিনে থাকার পর ২০২২ সালে পলাতক হওয়াতে গ্রেফতারী পরোয়ানা মূলে আটক হলে গত শনিবার জামিনের জন্য আবেদন করলে, মামলার মূল নথি না থাকাতে গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply