1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

নৈতিক আদর্শ শিক্ষা ও সমাজব্যবস্থা প্রবর্তন করেন রাসূল (সা.): আল্লামা উবায়দুল্লাহ ফারুক

খলিলুর রহমান ইমরান
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ইসলামের শেষ নবী ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সা. আদর্শ শিক্ষা ও সমাজব্যবস্থার সূচনা ও বিস্তারে ব্যাপক এবং কার্যকর ভূমিকা রাখেন।

যার নজির জগতের কেউ কখনো দেখাতে পারেনি। সভ্য, সুশৃঙ্খল, ইনসাফপূর্ণ ও আদর্শবান সমাজ গঠন, নারীর আব্রু-ইজ্জত ও অধিকার প্রতিষ্ঠা, মানুষের নৈতিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদ সা.।

যার ফলে অল্প দিনে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় সর্বমোট ৩১ লক্ষ বর্গমাইল জুড়ে ইসলামের শাসন ব্যাবস্থা প্রতিষ্ঠা হয়েছিলো। ১২শত বছর যাবৎ তিন উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে।

(২২ অক্টোবর ২০২২) শনিবার সিলেটের কথা কিংডম পার্টি সেন্টারে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং ইতিহাসবিদ ও বিদগ্ধ শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।

ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
সীরাত কনফারেন্সের প্রধান আলোচক জমিয়ত মহাসচিব, বিচক্ষণ রাজনীতিবিদ শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভকালীন সময় থেকে তাঁর ইন্তেকাল পর্যন্ত একটা মানুষত দূরের কথা একটা প্রাণীকেও কখনও কষ্ট দেননি। এমনকি তিনি গর্ভকালীন সময়ে তাঁর মাতা আমেনাও কোনো কষ্ট অনুভব করেননি, প্রসব ব্যাথাটুকুও তিনি অনুভব করেন নি। তাঁর শৈশব, কৈশোর, যৌবন ও নবুওতকালে এমন কোনো কাজ করেননি, যে কারণে তাঁর উপর কোনো অভিযোগ উঠতে পারে। তাঁর এমন আখলাক ছিলো যে, অভিযোগ তুলার মত কোনো সুযোগই ছিলোনা।

তিনি শিশু হিসেবে ছিলেন সর্বশ্রেষ্ঠ শিশু, সন্তান হিসেবে ছিলেন সর্বশ্রেষ্ঠ সন্তান। পিতা হিসেবে ছিলেন সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পিতা। স্বামী হিসেবে ছিলেন সর্বোত্তম স্বামী। প্রতিবেশী হিসেবে ছিলেন সর্বোচ্চ বিনয়ী প্রতিবেশী। সেনাপ্রধান হিসেবে ছিলেন সবচেয়ে বিচক্ষণ। রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন সর্বোত্তম, ন্যায়পরায়ণ ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক। তাঁর সীরাত আমাদের জীবন পরিচালনায় সবচেয়ে বড় পাথেয়।

সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামীরী, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সহ-সভাপতি ও জামেয়া তাওয়াক্কুলি রেঙ্গার মুহতামিম মুহিউল ইসলাম বুরহান, বারইগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম, রেঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকবাল বিন হাশিম, মৌলভীবাজার জেলা জমিয়তের সহ-সভাপতি তালেব উদ্দিন শমশেরনগরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি ফিরোজ আহমদ, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি ফখরুজ্জামান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর আহমদ কাসেমী, ফাজিলশাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুন নূর মোস্তফা, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, হাফিজ শামসুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল হক, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম রাজু, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুব জমিয়তের সদস্যসচিব মুফতি তাজুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মুফতী আহমদ যাকারিয়া, সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক কে এম তাহমীদ হাসান, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, ঢাকা মহানগর যুব জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ মিয়াজী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান রুবেল, সহ-সভাপতি তানভীর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, সহ সাধারণ সম্পাদক মুনাইম আহমদ, মোগলাবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, জালাপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন, প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD