পবিত্র ওমরাহ গমণ উপলক্ষে সংবর্ধিত হলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী।
গতকাল শুক্রবার বাদে আসর রানিরহাট কেবিএস কমিউনিটি সেন্টারে রাজানগর – ইসলামপুর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর বিএনপির সভাপতি আবদুল মান্নান রনির সভাপতিত্বে অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল,অর্থ সম্পাদক ইউছুপ কামাল,সহ সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন বিএনপির সভাপতি করিম সওদাগর,ইসলামপুর বিএনপির সিরাজুল ইসলাম তালুকদার, রানিরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, বিএনপি নেতা রাজু সওদাগর,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী,মাষ্টার কামাল,যুবদল নেতা নিজাম উদ্দিন, ইউসুফ সাগর, আবু মনছুর,জসিম উদ্দিন,লোকমান,হাছান, লিটন,আইয়ুব কুসুম, আবদুল মান্নান,খোরশেদ আলম, শ্রমিক দলের হাছান, সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খোকন,সুলতান খান,সৈয়দ জাবের, জাব্বারসহ যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদলসহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, দলীয় শৃংখলা ঐক্যের প্রতিক। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় সুনিশ্চিত। পবিত্র ওমরাহ পালনে পবিত্র খানায়ে কাবা ও পবিত্র মদিনা মোনাওয়ারা জিয়ারত সুস্থ ভাবে পালন করে আবার সবার মাঝে ফিরে আসতে সবার দোয়া কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply