শাল্লা প্রতিনিধি:: শাল্লায় ‘উপজেলা প্রেসক্লাবের কমিটি’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১০ নভেম্বর
মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, সাংগঠনিক সম্পাদক রণজিৎ কুমার দাস, প্রচার সম্পাদক মানবেন্দ্র দাসের উপস্থিততে সহ সভাপতি রুহুল আমিন তালুকদার ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহের মিয়ার সম্মতিতে প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ৭ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ খ্রিঃ ৬ ডিসেম্বর উপজেলা
প্রেসক্লাব নামে ওই কমিটি গঠন করা হয়েছিল। এতে সভাপতি করা হয়েছিল পি সি দাস পিযুষকে। কিন্তু কমিটি গঠনের পর থেকে প্রেসক্লাব উন্নয়নে সভাপতির অসহযোগীতা, নানা অনিয়ম-দুর্নীতি, গঠনতন্ত্র প্রণয়নে ব্যর্থতা ও প্রেসক্লাবে বেশ ক’জন সদস্য ভুয়া পরিচয়ে অন্তর্ভুক্তির কারণে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply