পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর উদ্যোগে ৬০ তম জশনে জুলুস (র্যালী) বের করা হয়েছে। জুলুসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে দরবারের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে <span;>শুরু করে <span;>রাঙ্গুনিয়া কলেজ গেইট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রায় ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে শান্তি সমাবেশে মিলিত হয়।
আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন <span;>অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ আল্লামা শাহ আলম আল কাদেরী, মাওলানা হামিদ নঈমী, অধ্যাপক গোফরান, মুহাদ্দিস আ ন ম নাজমুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট ইকবাল হাসান, মাওলানা করিম উদ্দিন হাসান, মাওলানা আহমদ রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসাইন, মাওলানা সৈয়দ আইয়ুব নূরী, মাওলানা করিম উদ্দিন নুরী, মাষ্টার নাজিরুল ইসলাম, মাওলানা গোলামুন্নবী, মাওলানা হারুনুর রশিদ নঈমী ও মাওলানা সরমদ নঈমী প্রমূখ।
শেষে রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দীর আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply