1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শাল্লায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মার্কুলী গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে শাল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় শাল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই কামাল উদ্দিন, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে হবিগঞ্জের সিআর মামলা নম্বর-৮৮৭/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি রকিব উদ্দিন (পিতা—মোতাব্বির হোসেন) ও হাজী মহি উদ্দিন (পিতা—দরশ মিয়া), উভয়ই মার্কুলী গ্রামের বাসিন্দা, শাল্লা, সুনামগঞ্জ—তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD