আজ সারাদেশে এক ও অভিন্ন প্রশ্নপত্রে একযোগে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে উৎসব মুখর পরিবেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০২ সাল থেকে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে নিয়মিতভাবে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও শিক্ষায় উৎসাহ প্রদান লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
রাঙ্গুনিয়ায় উত্তর রাঙ্গুনিয়া জোনে দুটি কেন্দ্র রানীরহাটে আল আমিন ফাজিল মাদ্রাসা ও ধামাইরহাটে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়।
<span;> দক্ষিণ ও মধ্যম জোনে ৫টি কেন্দ্র মরিয়মনগরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, পদুয়ায় উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধ্যম বেতাগীতে আলহাজ্ব আব্দুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়, শিলকে পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ বেতাগী রহমানিয়া জামেউল উলূম সিনিয়র মাদ্রাসা।
উত্তর রাঙ্গুনিয়া কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এ ইকবাল হাছান। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাবেক ভাইস-চেয়ারম্যান এইচ এম শহিদুল্লাহ, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাসান, সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী,সহ সভাপতি জননেতা মোহাম্মদ আকতার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা উত্তর জোনের পরিচালক জয়নাল আবেদীন, উপ-পরিচালক জমির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশিদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক জমির উদ্দিন, রানীরহাট কেন্দ্র প্রধান দিদারুল আলম, কেন্দ্র সচিব সাইফুল ইসলাম, উত্তর রাঙ্গুনিয়া কেন্দ্রের প্রধান শহিদুল আলম এবং কেন্দ্র সচিব আশেকে মোস্তফা দিদার।
রিদর্শনকালে অতিথিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেধা বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply