চট্টগ্রাম -৭ সংসদীয় আসন রাঙ্গুনিয়া থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের নিকট আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় তার অফিস কক্ষে মনোনয়ন পত্র জমা প্রদান করেন।এতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ এলাকায় লোকে লোকারন্য হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, অধ্যাপক ইউনুস চৌধুরী, শওকত আলী নুর, আবু আহমেদ হাসনাত, ফাইয়াজ কাদের চৌধুরী, অধ্যাপক মহসিন, ইউসুফ চৌধুরী। এতে জেলা ও উপজেলা বলে বিএনপির অংগসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply