অনেক দিন পর আজ ছাত্র জীবনের লেখা একটি ডাইরি খোলে দেখলাম এই লেখা টি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। দিলাম ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি লেখা টা আপনাদের মনে জায়গা পায় তাহলে উৎসাহ দিবেন যেন বাকি টুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
এই পৃথিবীতে ভাল ভাবে সুন্দর জীবন ধারণ করতে চায় সবাই, কিন্ত সবাই তা পারে না।জীবনের উঠতি বয়সে নিজেকে ধরে রাখতে অনেকে পারে আবার অনেকে পারে না। যখন জীবনে যৌবনের উৎপত্তি ও আবেগ সৃষ্টি হয়। কি কাজ করলে শান্তি পাবে তা খোঁজে পায় না বেখেয়ালি মন।
তখনি জীবনে একটি ভাইরাস আসে। এই ভাইরাসের নাম হল প্রেম । এই প্রেম দেওয়া নেয়ার মাঝে একটি মিডিয়া কাজ করে। এই উক্ত মিডিয়া হল চাতক পাখি হৃদয় । যখনি দুটি হৃদয় এক হয় তখনই আবেগের উৎপত্তি হয়। তার রুপ ধারণ করে এক ভয়ংকর কালো ছায়া । যার কোন অস্তিত্ব নেই এই পৃথিবীতে ।
এই দুটি অন্তরের সমষ্টিই হল এই ছায়া বা অন্ধকারের ছবি। এই চাওয়া পাওয়া মাত্রই জীবনে বসন্ত এসে যায়। এই শক্তিশালী ছায়ায় আক্রান্ত হলেই জীবন প্রেমে পরে যায়। সবার জীবনই এক বার এই কলো ছায়ায় আক্রান্ত হয়ে প্রেম আসে। তবে গুনিজন বলেছেন, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর।
তবে এতটুকুও বলা যায়, প্রেম ভালবাসা মহান আল্লাহর তায়ালার দান। কিন্তুু আজ এই প্রেম ভালোবাসা এক আসক্ত ভাইরাসে পরিণত হয়েছে যা লেখার মত কোন ভাষা জানা নেই, তবু ও এই ভাইরাস কে আমাদের মন থেকে সরানো যায় না।
ঐ ভাইরাসে একবার আক্রান্ত হলে মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুলা যায় না, তাই বলা যায়, হৃদয়ের প্রথম বাঁকে কালো ছায়া সবাইকে ডাকে, কেউ সাড়া দেয় আবার কেউ তা দেয়না তবে প্রেম যে সবার মনে জাগে এটা কেউ অস্বীকার করতে পারে না।
তবে শেষ সময় নিজের বেদনা ভরাক্রান্ত মনের কথা না বললে যেন কষরট থেকেই যায়। ভুলতে চাইলে ও ভুলা যায় না তোমার ভালবাসা, কারণ আমার ভালোবাসায় কোন খাদ ছিলনা। কি করে যে বুঝাব আমার অবুঝ মনে ছিল কত আশা। আর কত দিন সহ্য করব তোমার দেওয়া ব্যাথা। খোদার কাছে আর্জি, পর জনমে হয় যেন তোমার আমার দেখা। কি করে ভুলতে পারলে আমার ভালবাসা ।
কোন এক দিন কাঁদাবে, হে নিশ্চই কাঁদবে। এই জীবনে তোমায় না পাওয়ায় নেইতো কোন ব্যাথা। সারা জীবন মনে রাখবো তোমার স্মৃতির কথা। আমার জন্য কাঁদবে যখন তোমার অবুঝ মন- সেদিন হয়তো রইবো না আমি হতে শত আয়োজন।
লেখকঃ আশিকুর রহমান (সাংবাদিক)
জলসুখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ
Designed by: Sylhet Host BD
Leave a Reply