1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কাল্পনীক প্রেম

Reporter Name
  • রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল (শিক্ষক ও সাংবাদিক)

২০১৭ সাল। একটি শীতের রোমান্টিক সকাল । আমি আর ইলহাম । ঘন কুয়াশায় ডাকা সমস্থ পরিবেশ। কনকনে শীতে দাঁড়িয়ে আছি কলেজের বারান্দাতে । এমন সময় মনে হলো মনের গহীনে জমানো কথা টা উন্মক্ত আকাশে বিশ্লেষন করি এবং বলে দেই মনের গভীরের অপ্রকাশিত না বলা কথা গুলো ।

কিন্তু কি ভাবে বলবো মনে সাহস পাচ্ছি না । তাকিয়ে আছি অবুজ শিশুর মতো কুয়াচ্ছন্ন গাছ গুলোর দিকে। শিশির ফুটা টুপ টুপ করে পড়ছে, ঠিক সেই সময় দেখি দুইটা চড়ুই পাখি আমাদের সামনে খেলা করছে । একটা চড়ুই আর একটা চড়ুইকে আলতো ভাবে আদর করছে আর মৃদু ভাবে খাইয়ে দিচ্ছে ।

ঠিক সেই সময় ইলহাম আমাকে বললো, তুমি আমাকে সারা জীবন এ ভাবে ভালবাসতে পারবে আর এমন ভাবে আপন করে রাখবে? এ কথা শুনে আমি ভাবলাম, যে কথা ছিল আমার মনে তা সে নিজেই বলে দিলো।

নিয়তির কি গভীর আগ্রাশন মনে মনে যা চিন্তা করছি বলবো কিন্তু সাহস পাচ্ছি না আর আজ তা সে নিজেই বলে দিল। এই কথা শুনে আমার শরীর এবং মুখ দু’টাই বন্ধ হয়ে গেল। আমি তাকে কিছুই বলতে পারলাম না, জবাব দিলাম মাথা নেড়ে ।

আর ইলহাম মুচকি হেসে চলে গেল তার ক্লাসে। শুরু হলো ভালবাসার পথ যাএা। আজও চলছে গতিহীন জীবনের প্রেমকাহিনী। প্রেম হলো আবেগ আর ভালোবাসা হল হৃদয়ের গভীর থেকে আগত জমানো হাসি-কান্না। প্রেম আবেগ অনুভূতি সবকিছুর সংমিশ্রনের নাম ই হলো ভালবাসা ..। যেটা মানুষ ভুলতে পারে না ..। কষ্ট পেলেও ভুলতে পারেনা।

লেখাটি কাল্পনীক… বাস্তবের রেশ মাত্র নেই।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD