সাজ্জাদ বিন লাল (শিক্ষক ও সাংবাদিক)
বলছি, একটু সময় হবে ?
যেকোন একটা শান্ত বিকেলে
কোন পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পরলাম দুজনে
কোন বাধা ধরা সময় কিন্তু চলবে না।
তুমি কি জানো?
আমি কত দিন ফুচকা খাই না?
কত দিন ঝাল ঝাল বলে চিৎকার করি না?
কত দিন শাড়ি পড়ে তোমায় দেখিনা?
বলছি, একটু সময় হবে তোমার?
তোমাকে কত কি যে বলার ছিল আমার।
এই যে তোমার এই দীর্ঘদিনের অনুপস্থিতি
যে কতটা পোড়াচ্ছে তা যদি তুমি জানতে?
প্রতি টি নির্ঘুম রজনী আমাকে বুঝিয়ে দিচ্ছে
তুমি আসলে কি ছিলে আমার।
অনেক দিন হয়ে যাচ্ছে,
আমাদের দেখা হয় না
সে খেয়াল কি আছে তোমার?
বলছি, একটু সময় হবে তোমার?
শুধু একটা দিন নয় তো একটা বেলা
হবে কি সময়?
না সে সময় কখনোই তোমার হবে না
এটা বুঝেও এই যে আমি
এতো জল্পনা কল্পনা করি
তা হয় তো ভিত্তিহীন
তুমি তো শুধু কল্পনাতেই থাকো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply