মোহাঃ তাফাজ্জুল হকঃ গতকাল রবিবার ৮ মে লন্ডন টাইম বিকাল ৩ ঘটিকায়,এবং বাংলাদেশ টাইম রাত ৮ ঘটিকায়।বানিয়াচং উপজেলা ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব হুমায়ুন কবির চৌধুরী শামীম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ উবাইদুর রহমান আবীদ ও সিনিয়র সহকারী সেক্রেটারি এডভোকেট দীপঙ্কর চৌধুরী দিপু এর যৌথ পরিচালনায়,ভার্চুয়াল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশে অবস্থানরত পুকড়া ইউনিয়নের প্রবাসীরা উপস্থিত ছিলেন।একে অপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি বাবু মনি লাল দাস (কুয়েত) সহ-সভাপতি এহসানুল হক চৌধুরী দুলন(লন্ডন) সহ-সভাপতি মাসুদ আহমেদ (সৌদি)সহ-সভাপতি নুরুল আবেদীন স্বপন(জার্মান) যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী রিপন (লন্ডন) সাংগঠনিক সম্পাদক আলী আসকর (ইতালি) অর্থ সম্পাদক মাওঃ খায়রুল ইসলাম (ওমান)সহ-অর্থ সম্পাদক মাওঃ আব্দুল হামিদ (বাহরাইন)যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাকিব রাজা(মালয়েশিয়া) প্রচার সম্পাদক মোহাঃ তাফাজ্জুল হক (সৌদি,) আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক,কিবরিয়া তরফদার (কাতার) শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু দিলিপ দাস (কুয়েত) মাওঃ শামসুল হক (ডুবাই) ঝলক দাস(ইতালি) সহ-প্রচার সম্পাদক সাইদুর রহমান (ইতালি) মাওঃ কাউছার আহমেদ (সৌদি)মোঃ ছালেক মিয়া (ডুবাই)মারাজ আলী, ফয়জুল ইসলাম (ইতালি) মতিন মিয়া (ডুবাই) প্রমুখ।
পরিশেষে সভাপতি সাহেব বক্তব্য মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply