1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সৌদিআরব ও বাংলাদেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

সৌদি প্রতিনিধিঃ বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এখন থেকে সৌদি আরবগামী বাংলাদেশিদের সৌদি অংশের ইমিগ্রেশনের সকল কার্যক্রম ঢাকায় সম্পন্ন হবে।
এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে তার সরকার। এতে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্থ হবে না।
গতকাল বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সৌদি আরবের সাথে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর এ কথা জানান তিনি।

এরআগে বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি স্মারক সই হয়। এছাড়া দুই দেশের মধ্যে শুল্ক সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় চুক্তি সই। এরফলে সৌদি বড় ২০টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এরআগে সকাল পৌণে ১১ টার দিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে বৈঠক করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য-বিনিয়োগ এবং অভিবাসন ইস্যুর উপর গুরুত্ব দেয়া হয়। একদিনের সফর শেষে বিকালেই সৌদি আরব ফিরবেন ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD