1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বরিশালকে ১৫৯ রানের টার্গেট দিল কুমিল্লা

Reporter Name
  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক রিপোর্ট : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করেছে কুমিল্লা। জিততে হলে বরিশালের দরকার ১৫৯ রান।

কুমিল্লার এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে জিতেছিল তারা। বরিশালের এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে সমান একটি করে হার ও জয় সাকিবদের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল কুমিল্লার। উদ্বোধনী জুটিতে ৩.২ ওভারে ৩৩ রান তোলেন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান। ১৩ বলে চার চারে ১৯ রানে সাজঘরে ফেরেন ডেলপোর্ট নাঈমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

টিকতে পারেননি ফাফ ডু প্লেসিস। ১১ বলে ৬ রান করা প্রোটিয়া ব্যাটারকে ফেরান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৭১ রানে ফেরেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। ১১ বলে দুই চারে ১৫ রানে তিনি ব্রাভোর শিকার।

মুমিনুলের সঙ্গে ভালোই আগাচ্ছিলেন মাহমুদুল হাসান। পেয়েও যেতে পারতেন ফিফটির দেখা। কিন্তু হয়নি। দলীয় ১১৫ রানে কুমিল্লার এই ওপেনার ফেরেন ফিফটি থেকে দুই ধাপ দূরে থাকতে। লিনটটের বলে গেইলের হাতে ক্যাচ দেয়ার আগে মাহমুদুল হাসান করেন ৩৫ বলে ছয়টি চার ও এক ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৮ রান।

এর কিছুক্ষণ পর সাকিবের বলে বিদায় নেন মুমিনুল হক। ২৩ বলে কোন বাউন্ডারি ছাড়া ১৭ রান করা মুমিনুল স্টাম্পিংয়ের শিকার। ৫ বলে ৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলীয় ১৩৫ রানের মাথায় আরও একটি উইকেটের পতন। ব্রাভোর বলে গোল্ডেন ডাক মারেন নাহিদুল।

শেষের দিকে রানের গতি বাড়ান আফগান ক্রিকেটার করিম জান্নাত। ১৬ বলে তিন ছক্কা ও এক চারে খেলেন ২৯ রানের ঝড়ো ইনিংস। শহিদুল অপরাজিত থাকেন ৫ রানে। বল হাতে বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ডুয়াইন ব্রাভো। সাকিব দুটি, নাঈম ও লিনটট নেন একটি করে উইকেট।

সূত্র :  নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD