1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রামপালে হুড়কা ইউপি’র আইসিটি কক্ষে হামলা ও ভাংচুর, উদ্যোক্তাকে হুমকির অভিযোগ

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালের হুড়কা ইউনিয়নের আইসিটি কক্ষে সন্ত্রাসী কর্তৃক হামলা চালিয়ে কম্পিউটার ভাংচুর, মালামাল তছনছ ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় হুড়কা ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বাদী হয়ে রামপাল থানায় অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, গতকাল বুধবার( ৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ৬নং হুড়কা ইউনিয়নের ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ আত্মীয়ের ভোটার তালিকা স্থানান্তর করার জন্য আইসিটি উদ্যোক্তাদের কাছে যান। তিনি প্রয়োজনীয় কাগজপত্র সাথে না থাকায়, কাগজপত্র আনতে বলে। এদিকে উদ্যোক্তা অন্য কাজে ব্যস্ত থাকায় উদ্যোক্তা অভিযুক্ত মোহাম্মদ আলী রাগ করে চলে যান।

‎পরদিন বৃহস্পতিবার  (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় অভিযুক্ত মোহাম্মদ আলী আইসিটি কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে টেবিলে থাকা কম্পিউটার ও পিসি ছুড়ে ফেলেন।

উদ্যোক্তা তিলক মন্ডল ও রুনু বিশ্বাসকে গালাগাল করতে করতে টেবিলে থাকা মালামাল তছনছ করেন এবং মারতে উদ্যত হন। উপস্থিত লোকজন তাদের রক্ষা করতে গেলে সে আরো মারমুখী আচরণ করেন।

এতে উদ্যোক্তারা ভীতসন্ত্রস্থ হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসিকে অবহিত করেন। তিনি রামপাল থানা পুলিশকে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

‎এবিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আতিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD