1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

এপেক্স ক্লাব অব গাজীপুরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জেলা-২ এর ৮৬ নম্বর ক্লাব এপেক্স ক্লাব অব গাজীপুরের অষ্টম বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠানটি গাজীপুরের শিববাড়ীতে মাইক্রো স্ট্যান্ডের পাশে স্কাইওয়ার্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রশিদ খান সবুজ
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান মোঃ রুহুল মঈন চৌধুরী, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট;এপেক্স বাংলাদেশ
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, লাইফ গভর্নর এন্ড ফাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট; গেস্ট অব অনার এপেক্সিয়ান ফয়সাল সাহেদ সুমন, পিডিজি-২ ও এপেক্সিয়ান আব্দুল মতিন সিকদার, পিডিজি-১ ও পিএনওয়াইসিডি; অনুষ্ঠানে ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান আদিল হায়দার সেলিম, পিডিজি-২আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব গাজীপুরের সদস্যগণ। উক্ত অনুষ্ঠানে- ২০২২ সনের ১১ সদস্য বৈশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এপেক্সিয়ান এডভোকেট মোক্তাদির হোসেন-প্রেসিডেন্ট, এপেক্সিয়ান খন্দকার জাহিদুল ইসলাম মারুফ-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্সিয়ান মো. রফিকুল ইসলাম খান- জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্সিয়ান মো. রাব্বিব হাসান- ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট এন্ড এক্সপানশন ডিরেক্টর, এপেক্সিয়ান মো. আক্তার হোসেন সুমন- সেক্রেটারি এন্ড ডিএনই, এপেক্সিয়ান নাজমুল হাসান সরকার রাসেল- ট্রেজারার, এপেক্সিয়ান আবদুল মালেক- সার্ভিস ডিরেক্টর, এপেক্সিয়ান মো. সেলিম পারভেজ- মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর, এপেক্সিয়ান মাহবুবুর রশিদ খান সবুজ- ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন্স ডিরেক্টর, এপেক্সিয়ান মো. মোহসিন হোসেন- পাবলিক স্পীকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এবং এপেক্সিয়ান সিরাজুম মনির- সার্জেন্ট-এট-আর্মস।এজিএম-এ উপস্থিত নেতৃবৃন্দ এপেক্স-বাংলাদেশের প্রায় ১৩০টি ক্লাবের মধ্যে এপেক্স ক্লাব অব গাজীপুরের সেবা কার্যক্রমসহ অন্যান্য সাংগঠনিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে এপেক্স-আন্দোলনকে এগিয়ে নিতে এপেক্স ক্লাব অব গাজীপুরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

সেরা কন্ঠ/ এ /৩১ অক্টোবর ২১’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD