1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শাল্লায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:

‘মুজিববর্ষের পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় শাল্লায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাল্লা থানার চৌকশ পুলিশ অফিসার এসআই শিমুল মন্ডলের পরিচালনায় ও অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন।
এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাশ, অমিতা রাণী দাস, শাল্লা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম মাও. আবুল কাশেম পবিত্র কুরআন তেলায়াত করেন এবং উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রক্তান সহকারী প্রধান শিক্ষক বিধুভ‚ষণ রায় পবিত্র গীতা পাঠ করেন।
তাছাড়া অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে শাল্লা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ কমিউনিটি পুলিশিং এর উপর বিশদ আলোকপাত
করেন।
এছাড়া অনুষ্ঠিত সভায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শাল্লা থানার পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন
মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সেরা কন্ঠ/ এ/৩০ অক্টোবর ২১’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD