ইচ্ছা
ফারজানা আক্তার
আমার বড়ো ইচ্ছে করে ভুবনটাতে ঘুরতে,
কোথায় কারা কেমন আছে সারাক্ষণই খুঁজতে।
আমার বড়ো ইচ্ছে করে পরীর মত হতে,
দেশের মানুষ কেমন আছে সারাক্ষণই দেখতে।
আমার বড় ইচ্ছে করে রাজনীতি করতে,
কোথায় কোথায় অন্যায় হচ্ছে সর্বক্ষণই শুনতে।
আমার বড় ইচ্ছে করে রংধনু হতে,
সবার মনের মনিকোঠায় রং হয়ে থাকতে।
আমার বড় ইচ্ছা করে আদর্শবান হতে,
সারা জীবন সবার থেকে ভালোবাসা পেতে।
আমার বড় ইচ্ছে করে ভালো শিক্ষার্থী হতে,
ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে
Designed by: Sylhet Host BD
Leave a Reply