ক্রীড়া ডেস্ক : দুই বোর্ডের সম্মতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি এগিয়ে আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী তিন ম্যাচের সিরিজটি এখন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৫ জুলাই। পূর্ব ঘোষিত সূচি অনযায়ী সিরিজটি ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিটে শুরু হবে। পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল।
সম্প্রচার কোম্পানীর অসুবিধার করণেই দুই দেশের ক্রিকেট বোর্ড সূচিতে পরিবর্তন আনতে সম্মত হয়েছে।
সূত্র : বাসস
Designed by: Sylhet Host BD
Leave a Reply