1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চার ইনিংস পর সাকিবের ৪৯তম ফিফটি

Reporter Name
  • রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ফিফটি। সেটাও চলতি বছরের জানুয়ারিতে। এরপর পেরিয়ে গেছে চারটি ম্যাচ। মাঝে ছিল ঢাকা প্রিমিয়ার লিগও। সব মিলিয়ে রানের দেখা যেন পাচ্ছিলেনই না সাকিব আল হাসান।

হারারেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের ব্যাটে ঝলক দেখা যাচ্ছে। ওয়ানডেতে চার ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তামিমের বিদায়ের পর মাঠে নামেন সাকিব। এরপর লিটন, মিঠুন ও মোসাদ্দেক আউট হলেও মাহমুদউল্লাহকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন সাকিব। ৭৫ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে এই জুটি নিয়ে যান ১৩০ রান অবধি।

মাহমুদউল্লাহ ২৬ রানে বিদায় নিলেও সাকিব ছিলেন অটল। সিকান্দার রাজার বলে দারুণ চার হাঁকিয়ে তুলে নেন ফিফটি। ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের এটি ৪৯তম ফিফটি। ৫৯ বলে ছয়টি চারে ফিফটি স্পর্শ করেন তিনি।

এই প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান। ৫৫ রানে অপরাজিত আছেন সাকিব। অনেকটাই বিপদে বলা চলে বাংলাদেশ। সাকিবের ইনিংস যদি আরো বড় হয়, তবেই জয়ের আশা করতে পারে বাংলাদেশ।

সূত্র :নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD