1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ইউরোতে ইংল্যান্ড কি আর্জেন্টিনা হতে পারবে

Reporter Name
  • রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর স্বপ্নের ট্রফি জিতেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার ভোরে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ট্রফির দেখা পায় মেসিরা। এদিকে রোববার দিবাগত রাত ১টায় ইউরোর শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি ইংল্যান্ড। তাই একখ প্রশ্ন উঠেছে ইউরোতে ইংল্যান্ড কি আর্জেন্টিনা হতে পারবে। তারা কি ৫৫ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবার ইউরোপসেরার স্বীকৃতি পাবেন।

এক-দুটি বছর নয়, দীর্ঘ ২৮ বছর ধরে এই দিনটির অপেক্ষাতেই তো ছিল আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল, জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হলো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতল আর্জেন্টিনা।

গত বুধবার সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।

অবশ্য বড় কোনো টুর্নামেন্টে এখনো ইতালিকে হারতে পারেনি ইংল্যান্ড। ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইতালি জয়ী হয়েছিল। এরপর ২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিই জিতেছিল ২-১ গোলে। যদিও দুটি দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর অভিযান শুরু করেছিল ইতালি। এ পর্যন্ত রবার্তো মানচিনির অধীনে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছে।

ইতালি দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে সাফল্য পেতে মুখিয়ে আছে। চারবারের বিশ্বকাপ জয়ীরা সর্বশেষ ১৯৬৮ সালে তাদের একমাত্র ইউরো শিরোপা হাতে তুলেছিল। এরপর থেকে তারা দুটি আসরের ফাইনালে উঠলে ২০০০ সালে ফ্রান্সের কাছে ও ২০১২ সালে স্পেনের কাছে পরাজিত হয়। রোববারের ম্যাচটি বড় কোনো আসরে তাদের ১০ম ফাইনাল।

২০১৮ সালে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পরেই মানচিনিকে ইতালির দায়িত্ব দেয়া হয়। তারপর থেকে মানচিনির অধীনে বদলে যেতে শুরু করে ইতালি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD