1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

চিলিকে নিয়ে সতর্ক ব্রাজিল

Reporter Name
  • শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : তিন আসরের মধ্যে দু’টি চিলির শিরোপা। দু’বারই তারা ফাইনালে হারিয়েছিল আর্জেন্টিনাকে। পরেরবার কোপার শিরোপা জেতে ব্রাজিল। শনিবার ভোরে এই দু’দলের লড়াই শুরু হবে ৬ টায়। অনেকে দেখছেন ম্যাচটি ফাইনালের মতো। যদিও দুই দলের লড়াইটা সেমিতে যাওয়ার।

গ্রুপ পর্বে চিলির ভালো সময় যায়নি। তারপরও এই দল নিয়ে সাবধান ব্রাজিল শিবির। তাদের মতে, কঠিন সময়েই সেরাটা বের হয়ে আসে চিলির খেলোয়াড়দের। লড়াইয়ে নামার আগে চিলিকে সমীহ করার কথা জানালেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, ‘চিলি অভিজ্ঞ খেলোয়াড়দের একটি দল। কঠিন সময়ে এই দলের খেলোয়াড়রা ভালো খেলে। ওদের খেলায় বৈচিত্র্য আছে। তাই আমরা সব ধরনের পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছি। ওদের শক্তির জায়গাটাকে অকার্যকর রাখার জন্য সবচেয়ে ভালো কৌশল ঠিক করছি।’

এ গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে চিলি। আর বি গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে এসেছে ব্রাজিল। শিরোপা ধরে রাখার অভিযানে কঠিন একটি বাধা পার হতে চারটি ব্যাপারকে গুরুত্ব দিচ্ছেন দলটির কোচ তিতে। তার মতে, ‘এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে চারটি ফল নির্ধারক বিষয়ে খুব দৃঢ় হতে হয়- ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, শারীরিক ও মানসিক দিক। এগুলো ঠিকঠাক করতে পারলেই আমরা জয়ের কাছে পৌঁছে যাব।’

কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে তিতে বলেন, ‘আমার কিছু পরিকল্পনা আছে। তবে অবশ্যই এখানে আমি বলব না, কাদের আমরা বেছে নিয়েছি কিংবা কাদের বেছে নিতে যাচ্ছি। তবে হ্যাঁ, প্রতিপক্ষের শক্তির জায়গা এবং আমাদের খেলোয়াড়রা কোথায় বেশি স্বচ্ছন্দ বোধ করে সেসব বিবেচনায় রেখে আমরা কিছু বিকল্প নিয়ে ভেবেছি। আমরা এখান থেকেই একটা বেছে নেব।’

গত কোপা আমেরিকায় নেইমার চোটের জন্য খেলতে পারেননি। তাকে ছাড়াই সেবার শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার তাই ক্ষুধা মেটানোর পালা নেইমারের। কিন্তু এই নেইমারই আবার ভয়ের জায়গা ব্রাজিলের! এবার দলের নাম্বার টেনকে কেন্দ্র করে খেলানোর ঘোষণা দিয়েছেন কোচ তিতে। মাঠেও তা দেখা যাচ্ছে।

কিন্তু চতুর্থ ম্যাচেই এ পরিকল্পনার ফাঁক টের পাওয়া গেছে। নেইমারবিহীন ব্রাজিলকে সেদিন প্রথম তিন ম্যাচের সাথে মেলানো যায়নি। নেইমারের একটা বাজে দিনে ব্রাজিল কেমন খেলে, এনিয়ে শঙ্কা তাই থাকছেই। তা ছাড়া এবার খুব বাজে ফর্মে থাকলেও আর্তুরো ভিদালের চিলি সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বরাবরই বিখ্যাত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD