1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

অপরাজিতা, গোলাম রাব্বানী

Reporter Name
  • সোমবার, ৩ মে, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

আমি গর্বিত মা এক মহিষী যামিনী
বিধাতার ধরীত্রির পাতায়
আমি অপরাজিতা এক বীর সেনানী
গর্জন তুলি শোষণ যেথায়।

আমি উৎসাহ পেয়েছি, প্রেরণা পেয়েছি
অপরাজিতার ছায়াতল
সাহস যুগিয়েছে, শক্তি দিয়েছে
হয়েছে বীরের বল।

আমি খুঁজে পেয়েছি অবহেলিত নারীর
প্রশান্তির ছোঁয়া সবুজের বসুন্ধরায়
সন্ধান রত থাকি মর্যাদার আসন
যতই হিমালয়, সমুদ্র বাঁধা হয়ে দাড়ায়।

আমি সংসার গুছিয়ে সমাজ সংস্কারে
রুখে দাড়াই বাঁধার সম্মুখে
উত্তান পতনে ঢাল হয়ে পা বাড়াই
শতসহস্র ব্যাথা জমিয়ে বুকে।

আমি অধিকার আদায়ের নিশানা উড়াই
বিকাশ ঘটাই নেতৃত্বের
নারী পুরুষ পাশাপাশি মঞ্চে বসে
বলি কথা ভ্রাতৃত্বের।

আমি ন্যায়ের পক্ষে কল্লোল্ল তুলি
অন্যায় উপড়ে ফেলি ইতস্ত না করি
নির্যাতিত, নিপীড়িত মানবের ভীড়ে
যত বঞ্চিত জীবনের হাল ধরি।

আমি কথা বলি ক্ষমতা, সমতা রক্ষায়
নারীর অধিকার সুনিশ্চিত করণে খুঁজি ঠাই
অত্যাচারীর কাছে করিনা নত শির
অভ্রভেদী হয়ে মাথা উঁচু করে দাড়াই।

আমি ত্রিণমুলে করি সুপ্ত বীজ বুনন
বরণ করিনা পরাজয় বর্জন করি ভয়
আঁধারের বুক ছিড়ে আলো আসবেই
পরাভব পরিহারে অপরাজিতা এগিয়ে রয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD