1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে মানবিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার-  এডভোকেট এম ইকবাল হাছান

বার্তা সম্পাদক
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা আয়োজিত বিজয় র‍্যালী আজ বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া মডেল থানা চত্বর হতে শুরু হয়ে ইছাখালি উপজেলা স্মৃতি সৌধে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) সভাপতি মুহাম্মদ শাহে এমরান রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সচিব এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান। ছাত্রসেনা মধ্যম-দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্ট এর উপদেষ্টা মাওলানা আ ন ম নাজমুল হোসাইন নঈমী, সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট সহ সভাপতি মাওলানা করিম উদ্দীন নূরী, কাজী আইয়ুব, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানা উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী নুরী, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন, যুবসেনা (মধ্যম-দক্ষিণ) সাধারণ সম্পাদক এম এ শাকুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল, অর্থ সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রশিদ, ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম ইকবাল হাছান “বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর বিভিন্ন আধিপত্যবাদী অপশক্তিকে রুখে দেয়ার আহ্বান জানান।”

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD