1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ার রাজনীতি ও সমাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই”-এডভোকেট এম ইকবাল হাছান

বার্তা সম্পাদক
  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আহলে সুন্নাহ ওয়াল জামাআত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের নির্বাচনীনির্বাচনী গনসংযোগ শিলক কুদ্দুস মার্কেট থেকে শুরু হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাঙ্গুনিয়া শিলক কুদ্দুস মার্কেট থেকে গণসংযোগের সূচনা করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগে অংশ নেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা ফ্রন্ট নেতা মাওলানা আবু নওশাদ নঈমী, উপজেলা সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নুরী, উপজেলা সদস্য আব্দুল হালিম, পদুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নাছির উদ্দীন সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সর্বস্তরের নেতৃবৃন্দ।

কুদ্দুস মার্কেট থেকে প্রচারণা শুরু করে পদুয়া রাজারহাটের বিভিন্ন অলিগলি, শিলক রাজাপাড়া বাজার, আমতল বাজার, নাটুয়ার টিলা, ফুলতলি বাজার, শিলক বাজার, পালের টেক হয়ে ফকিরাঘাটে এসে গণসংযোগ সমাপ্ত হয়। গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সকলের মোমবাতি মোমবাতি রবে পুরো এলাকায় আমেজ সৃষ্টি হয়।

গণসংযোগের এক পর্যায়ে বক্তব্যে এডভোকেট ইকবাল হাছান বলেন, আমরা রাঙ্গুনিয়ার রাজনীতি ও সমাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। যে পরিবর্তনের মাধ্যমে তরুণ প্রজন্ম শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে। সাধারণ মানুষ সম অধিকার পাবে। ক্যাডার ভিত্তিক, সন্ত্রাস ভিত্তিক অপ রাজনীতি থেকে রাঙ্গুনিয়া মানুষ মুক্তি চাই। 

তিনি আরও বলেন,“ আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। একজন সাধারণ পরিবারের সন্তান হিসাবে আর কিছু চাওয়ার নেই, ক্ষমতা প্রয়োজন নেই। রাঙ্গুনিয়ার ৮০% মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, রাঙ্গুনিয়ার সন্তান হিসাবে দায়বদ্ধতা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি।

‎গণসংযোগে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে মানবিক রাঙ্গুনিয়া গড়া ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD