1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

‎রাঙ্গুনিয়ার লালানগরে জামায়াতের উঠান বৈঠক ও অনুদান প্রদান

বার্তা সম্পাদক
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

‎রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার(১৮ নভেম্বর)  সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন আবদুর রাজ্জাক। মো. শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম তালুকদার, জসিম উদ্দীন তালুকদার, হেলাল চৌধুরী, এডভোকেট মিনহাজ উদ্দীন, মহিউদ্দিন বাবু, হায়দার আলী, ইউনুছ ও ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। জনগণের পাশে থেকে কাজ করতে পারেন এমন প্রার্থীই আজ সময়ের দাবি। ডাঃ এটিএম রেজাউল করিম দীর্ঘদিন মানুষের পাশে থেকে যে নিষ্ঠা দেখিয়েছেন, তার প্রতিদানে এবার ভোট দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে। রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে।

‎বৈঠক শেষে সবাই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং ঘরে ঘরে সমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

এদিকে চন্দ্রঘোনা বনগ্রাম নতুনপাড়া দারুল আরকাম নূরানি মাদ্রাসায় বুধবার ১৯ নভেম্বর আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মাস্টার আবদুল গফুর, মোহাম্মদ সরোয়ার হোসেন, আজিম উদ্দিন,হাফেজ ইউনুস,‎মহিউদ্দিন বাদশা,এরশাদ চৌধুরী,বেলাল উদ্দিন,মাওলানা আবদুল আজিজ,সাইফুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD