রাঙ্গুনিয়ায় তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ায় ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় অবস্থানকারী শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল, চন্দ্রঘোনা -এর শিক্ষার পরিবেশকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার লক্ষ্যে বুধবার (১৯ নভেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে পরিচালিত এ মাদরাসার জন্য সম্পূর্ন নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় এই অত্যাধুনিক ভবনটি নির্মাণ করে দিচ্ছেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক বিশিষ্ট শিল্পপতি, সমাজহিতৈষী, দান বীর, সমাজসেবক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন।
তিনি তার বক্তব্যে ভবন দাতা প্রকৌ. আনোয়ার হোসেনের এই অসামান্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই ভবন কেবল ইট-পাথরের দেয়াল নয়, এটি হবে জ্ঞানের আলো বিকিরণের অন্যতম কেন্দ্র। প্রকৌ. আনোয়ার হোসেন শুধু একটি ভবনই দান করছেন না, তিনি দান করছেন আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রকৌ. আনোয়ার হোসেন ইতিমধ্যেই হুজুর শাহেন শাহ (রহ.)-এর স্মৃতি বিজড়িত বাগান মাদরাসার নামে ওয়াকফ করে এর প্রতি তার অকৃত্রিম ভালোবাসারই প্রমান দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এটি তাঁর এই প্রতিষ্ঠানের জন্য অসংখ্য খেদমতের মাঝে শুরু মাত্র। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি এ প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসবেন।”
প্রধান অতিথি ও ভবন দাতা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন মঞ্চে উঠে তার হৃদয়স্পর্শী বক্তব্যে বলেন, “এই মাদরাসার সাথে আমার সম্পর্ক শৈশবের। এই চন্দ্রঘোনার মাটি ও মানুষের সাথে আমার আত্মার বন্ধন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, আমার এলাকার এই প্রিয় প্রতিষ্ঠানটির জন্য কিছু করে যাবো। আজ মহান আল্লাহর রহমতে সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা হতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ও দ্বীনি শিক্ষা মুসলমানদের আত্মপরিচয় ও নৈতিকতারের ভিত্তি। এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে একটি আলোকিত সমাজ। আমি এই খেদমতের সৌভাগ্য অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেটের বিশিষ্ট সদস্যবৃন্দ।
পরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভবন দাতা কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ৬ তলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ভবনটিতে একটি আধুনিক অডিটরিয়াম, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, পুরুষ শিক্ষক মিলনায়তন, মহিলা শিক্ষক মিলনায়তন, ছাত্রীদের কমনরুম, উপাধ্যক্ষ অফিস, ১২টি শ্রেণিকক্ষ ও পর্যাপ্ত শৌচাগারের থাকবে বলে জানানো হয়।
অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর আলম, ভাইচ প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, মুহাম্মদ আমীর হোসেন সোহেল, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফিন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কামরুদ্দীন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, কেবিনেট মেম্বার মুহাম্মদ পিয়ার মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন খোকন। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সদস্য মাহবুব ছাফা।
উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply