1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা পেল দেড় হাজার মানুষ

বার্তা সম্পাদক
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

‎রাঙ্গুনিয়ায় পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে  ফ্রি চিকিৎসা সেবা পেল দেড় হাজার মানুষ। এতে রাঙ্গুনিয়া আসনে জামাঅতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম পরিদর্শন করেন।  শনিবার উপজেলার মধ্য বেতাগী এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় প্রাথমিত ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ক্যাম্পে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। আয়োজকরা  জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আসনে জামাঅতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম।

তিনি বলেন,<span;>“রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প করছি। জনগণ যে আন্তরিকভাবে সাড়া দিচ্ছেন, তা আমাদের এই সেবা আরও সম্প্রসারণে অনুপ্রাণিত করছে।”

‎তিনি আরো বলেন, বেতাগীতে যে সৌদি প্রজেক্ট নামে জায়গা রয়েছে এটাকে কাজে লাগিয়ে সরকারের উচিত সেখানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা। এমনটি হলে এই অঞ্চল থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি হবে। রাঙ্গুনিয়ার মানুষের জীবনমানও উন্নত হবে।”

আয়োজক সূত্র জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী।এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং নভেম্বর মাসে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD