আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এ নিয়ে উপজেলার সর্বত্র বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, শ্রমিকদল ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা আনন্দ মিছিল করতে দেখা গেছে। সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।
উপজেলার রাজানগর রাণিরহাটে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। মিছিলোত্তর সমাবেশে ইউছুফ চৌধুরী জিয়া পরিবারের পরে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবারের সন্তান হুমাম কাদের চৌধুরীকে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হুমাম কাদের চৌধুরীর বিজয় নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যাপক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পৌরসভার ইছাখালী সদরে উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনছুর উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল রোয়াজারহাট হতে ইছাখালী পৌরসদরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মাকসুদুল হক,ফারুকুল ইসলাম, আবুল হোসেন, ইফাক,শহিদুল ইসলাম, তোহা,সেকান্দর,লোকমান,জুয়াল,এমরান, জামাল,দিদার,মামুন,তারেক, নেতৃত্বে, সরফভাটা ইত্যাদি চত্বর থেকে গোডাউন এলাকায় উপজেলা বিএনপির সদস্য ও সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির নেতৃত্বে লিচুবাগানে জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলুর নেতৃত্বে মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাছের টিপু জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, দেশ নায়ক তারেক রহমামকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিছিলোত্তর সভায় নেতাকর্মীদের উচ্ছ্বস সম্পর্কে বক্তারা বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ রাজনৈতিক দলের নাম বিএনপি। ধানের শীষ এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সমগ্র বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে এ প্রতীক পাওয়ার দৌড়ে একাধিক প্রার্থী থাকেন। পছন্দের প্রার্থী নির্যাতিত পরিবারের নির্যাতিত মজলুম জননেতা হুমাম কাদের চৌধুরী মনোনয়ন পাওয়ার মূলত নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যা দল নিরপেক্ষ সাধারণ জনগণের মধ্যেও প্রবাহিত হয়েছে।
এবিষয়ে উত্তরজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এদেশের আপামর জনসাধারণের আবেগ অনুভূতি বুঝেন। যার নিদর্শন হলো হুমাম কাদের চৌধুরীর হাতে ধানের শীষ তুলে দেওয়া। এ সময়োচিত সিদ্ধান্ত নেতাকর্মীদের আন্দোলিত করছে। রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply