রাঙ্গুনিয়া পারুয়া ইউনিয়নের পূর্ব শাহাব্দীনগর মৈত্রী বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান অনুষ্ঠান গতকাল সোমবার (৩ নভেম্বর) সাহাব্দীনগরে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভপতিত্ব করেন উপজেলা সদরস্থ কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির।
এতে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা এটিএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ডা এটিএম রেজাউল করিম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, সকল ধর্মের শিক্ষা হচ্ছে অহিংস ও সম্মানের। সব ধর্মের প্রবক্তারা মানবসেবা, সম্মান আর শ্রদ্ধা দিয়ে সবার মন জয় করেছে। গৌতম বুদ্ধের শিক্ষা হলো অহিংসা আর ভালবাসা।
তিনি বলেন, সকল ধর্মের বাণী এক ও অভিন্ন। ধর্ম থেকে দুরে সরে গেছে বলে পৃথিবীতে অরাজকতা নেমে এসেছে বলে তিনি মম্তব্য করেন।
পেশাজীবী চিকিৎসক হিসেবে সেবার মামসিকতা নিয়ে আমি রাঙ্গুনিয়ার সেবা করতে আপনাদোর কাছে এসেছি। তিনি অত্র এলাকার সড়ক মেরামতের প্রতিশ্রুতিও প্রদান করেন।
এতে প্রধান অতিথি ছিলেন পোমরা বৌদ্ধ বিহারের বিদর্শনাচর্য ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির।আয়োজিত এই মহতী পুণ্যানুষ্ঠানে ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকাবৃন্দ, অতিথি ও বৌদ্ধ সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ অংশ নেন। শুভ্রতার প্রতীক এই ঐতিহ্যময় উৎসবে ধর্মীয় অনুশাসন, মঙ্গলাচরণ, ধর্মদেশনা ও সাংস্কৃতিক পর্বে মুখরিত হয়ে ওঠে সমগ্র বিহার প্রাঙ্গণ।
প্রধান ধর্মদেশক ছিলেন ধর্মদূত সদ্ধর্মকোবিন ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির।
মুখ্য অলোচক ছিলেন উত্তর জলদী শুশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টার মহাপরিচালক বিদর্শনাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাস্থবির।
বিশেষ অতিথি ছিলেন ভদন্ত করুণানন্দ মহাস্থবির,ভদন্ত দীপংকর মহাস্থবির,তদন্ত সত্যানন্দ স্থবির, ভদন্ত সুমনশ্রী স্থবির, ভদন্ত মহানাম স্থবির, ভদন্ত উত্তমানন্দ স্থবির,ভদন্ত নন্দশ্রী স্থবির,ভদন্ত আনন্দজ্যোতি স্থবির,ভদন্ত বিপুলবংশ স্থবির,ভদন্ত রাহুলজ্যোতি স্থবির, অস্বাক্ষ, সোনাইছড়ি রাজ বিহার।
উপস্থিত ছিলেন পূর্ব সাহাব্দীনগর মৈত্রী বিহার কমপ্লেক্স পরিচালনা কমিটির ভদন্ত সংঘরত্ন মহাস্থবির,বাবু টিপু কুমার বড়ুয়া,বাবু সুব্রত বড়ুয়া,বাবু স্বদেশ কুমার বড়ুয়া,বাবু অজয় বড়ুয়া,বাবু নয়ন কুমার বড়ুয়া প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply