1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

‎রাঙ্গুনিয়া শতবর্ষী বগাবিলী শাহী জামে মসজিদের পূণঃনির্মাণ কাজের উদ্ধোধন

বার্তা সম্পাদক
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে


‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রাজানগরের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীনতম “বগাবিলী শাহী জামে মসজিদ”-এর বৃহৎ পরিসরে সংস্কারের পূণঃনির্মাণ কাজের শুভ উদ্ধোধন।
‎সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে এম এ লতিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের  অর্থায়নে চারতলা বিশিষ্ট ঐতিহ্যবাহী জামে মসজিদের প্রথম তলার “ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন” করা হয়।

‎জানা যায়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বগাবিলী শাহী জামে মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে যুগোপযোগী একাধিকবার সংস্কার করা হলেও এবার শতবর্ষী এ মসজিদকে আধুনিক স্থাপত্যে পুননির্মাণের উদ্যোগ নেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।

‎ঐতিহ্যবাহী এই মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুদাররিস, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।

‎উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা সৈয়দ ইমাম উদ্দীন আল কাদেরী। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইব্রাহীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি মসজিদের সাবেক খতীব মাওলানা সৈয়দুল করিম তাহেরী, সাবেক পেশ ইমাম মাওলানা হাফিয নূরুল ইসলাম, মসজিদ কমিটির সহ-সভাপতি হাসান আলী তালুকদার, মেম্বার আবুল কাসেম, আব্দুল হাকিম তালুকদার, এম এ লতিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আজীবন সদস্য আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন তালুকদার।

‎মসজিদের পেশ ইমাম মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মসজিদের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, হাজী রফিকুল ইসলাম সওদাগর, আহমদ জরিপ, ডা. মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আবু তৈয়ব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার কোম্পানী, সমাজসেবক দিদারুল আলম তালুকদার, মানবাধিকার কর্মী ডা. মোহাম্মদ হোসাইন হাসান।

‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, লতিফনগর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সচিব প্রবীণ শিক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ, ইসলামপুর বিএনপি সভপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভপতি আবদুল মান্নান রনি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সমাজসেবক পেয়ারুল আলম তালুকদার, উত্তরজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহেদ কামাল তালুকদার, মহসিন আলী খান, আমানত আলী খান, আব্দুল মতিন, হাসান কোম্পানী, মোর্শেদ আলম মুন্না, শাহজাহান, শাহ্ আলম কন্ট্রাক্টর।

‎এলাকার আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মাওলানা সৈয়দুর রহমান নিজামী, মাওলানা আবু সৈয়দ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নঈম উদ্দীন খান, মাওলানা মুহাম্মদ ইয়াছিন শাহ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শতবর্ষী এ জামে মসজিদকে কেন্দ্র করে বগাবিলী এলাকায় ইসলামী শিক্ষা-দীক্ষা, কৃষ্টি-সংস্কৃতি ও সামাজিক-সভ্যতা গড়ে উঠে। এখানকার হানাফী মাযহাবের অনুসারী ও সুন্নী আক্বীদাহ্ পোষণকারীদের ঐকান্তিক প্রচেষ্টায় ইতঃপূর্বে সিলসিলাহ্-এ আলিয়াহ্ ক্বাদিরিয়াহ্ সিরিকোটিয়াহ্ দরবারের খানক্বাহ্ শরীফ স্থাপিত হয়।
‎অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের নিকট মসজিদ পুননির্মাণ ও সংস্কার কাজে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD