বিশিষ্ঠ আলেমেদ্বীন ও বরেণ্য শিক্ষাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জমিয়তুল মোদাররেসিন হাটহাজারী উপজেলার দীর্ঘদিনে সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়ার কৃতিসন্তান, লালিয়ারহাট হোসাইনিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী ইন্তিকাল করেছেন।
তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১.২০টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।<span;> তার বয়স ৭০ বছর ছিল।জীবদ্দশায় তিনি স্ত্রী,দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জমিয়তুল মোদাররেসিন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,যুবসেনা,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করে।
এক শোক বার্তায় তার মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ফ্রন্ট এক আদর্শিক অভিভাবককে হারিয়েছে বলে জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply